Official refund & return policy for Dhaka Smart.
আমরা সর্বদা চেষ্টা করি আমাদের গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য ও সেবা প্রদান করতে। তবুও যদি কোনো কারণে পণ্য আপনার প্রত্যাশা পূরণ না করে, তাহলে নিচের শর্তাবলী অনুযায়ী রিফান্ড বা রিপ্লেসমেন্ট সুবিধা প্রযোজ্য হবে।
নিম্নোক্ত শর্তসাপেক্ষে গ্রাহক রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন:
ডিসকাউন্ট বা অফারমূল্যে ক্রয়কৃত পণ্যের ক্ষেত্রে রিফান্ড বা রিপ্লেসমেন্ট প্রযোজ্য নয়।
পণ্য ছেঁড়া, ভুল সাইজ, ভুল পণ্য ডেলিভারি বা ছবির সঙ্গে পণ্যের অমিল থাকলে রিফান্ডের আবেদন করা যাবে।
পণ্য গ্রহণের সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে Support@dhakasmart.com-এ ইমেইল অথবা +880 1864-444411 নম্বরে অভিযোগ জানাতে হবে।
পণ্য অবশ্যই সম্পূর্ণ অক্ষত, অব্যবহৃত এবং মূল প্যাকেজিংসহ ফেরত দিতে হবে।
পণ্যে কোনো ধরনের গন্ধ, ঘাম, ময়লা বা ব্যবহারজনিত চিহ্ন থাকলে রিফান্ড গ্রহণযোগ্য হবে না।
পণ্যটি অভিযোগের তারিখ থেকে সর্বোচ্চ ৭ কার্যদিবসের মধ্যে নিজ দায়িত্বে আমাদের অফিসে পাঠাতে হবে।
অগ্রিম পেমেন্ট (বিকাশ/নগদ/রকেট):
পণ্য গ্রহণের পর যাচাই শেষে সর্বোচ্চ ১০ কার্যদিবসের মধ্যে একই নম্বর ও মাধ্যমে রিফান্ড করা হবে।
ক্যাশ অন ডেলিভারি (COD):
গ্রাহক তার পছন্দমতো মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড গ্রহণ করতে পারবেন।
ঢাকা স্মার্ট
১৭১, ফায়দাবাদ প্রাইমারি স্কুল রোড, দক্ষিণখান
ঢাকা-১২৩০, বাংলাদেশ
নিম্নোক্ত ক্ষেত্রে পণ্য পরিবর্তনের সুবিধা প্রযোজ্য:
পণ্য ছেঁড়া, ভুল সাইজ, ভুল পণ্য বা ছবির সঙ্গে অমিল থাকলে।
পণ্য অবশ্যই অব্যবহৃত, অক্ষত এবং মূল প্যাকেজিংসহ থাকতে হবে।
ডেলিভারির সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ জানাতে হবে।
অভিযোগের পর সর্বোচ্চ ৪ কার্যদিবসের মধ্যে পণ্য নিজ দায়িত্বে আমাদের অফিসে পাঠাতে হবে।
পণ্য পাঠানোর কুরিয়ার চার্জ গ্রাহককে বহন করতে হবে।
কোনো গন্ধ, ঘাম, ময়লা বা ব্যবহারের চিহ্ন থাকলে রিপ্লেসমেন্ট গ্রহণযোগ্য হবে না।
কাটা, সেলাই বা ফিটিং পরিবর্তন করা পণ্যের রিপ্লেসমেন্ট করা হবে না।
পণ্য আমাদের অফিসে পৌঁছানোর পর যাচাই শেষে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে রিপ্লেসমেন্ট পণ্য পাঠানো হবে।
বিশেষ পরিস্থিতিতে ঢাকা স্মার্ট যেকোনো অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
অগ্রিম পেমেন্ট করা অর্ডার বাতিল হলে সর্বোচ্চ ৭ কার্যদিবসের মধ্যে একই পেমেন্ট মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হবে।
পণ্য কুরিয়ারে হস্তান্তরের পর গ্রাহক অর্ডার বাতিল করতে চাইলে ডেলিভারি চার্জ গ্রাহককে বহন করতে হবে।
সকল অর্ডার স্টক উপলব্ধতার ভিত্তিতে সরবরাহ করা হয়।
অনিবার্য কারণে কুরিয়ার কোম্পানির নির্ধারিত সময়ের চেয়ে ডেলিভারিতে বিলম্ব হতে পারে।
পণ্য বা সেবা সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে আমাদের কাস্টমার সাপোর্ট টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে।
অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনার ফোন নম্বর সচল রাখতে অনুরোধ করা হচ্ছে।
প্রদত্ত নম্বর সচল না থাকলে বিকল্প নম্বর প্রদান করতে হবে।
অভিযোগের বিষয়ে ৭ কার্যদিবসের মধ্যে ফোন বা ইমেইলে যোগাযোগ করা না গেলে অভিযোগটি নিষ্পত্তি হয়েছে বলে গণ্য করা হবে।
আপনার সহযোগিতা ও আস্থার জন্য ধন্যবাদ।